1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঝালকাঠিতে যুবদল নেতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরিক্ষার্থীদের ফরম ফিলাপের অর্থ প্রদান - শিক্ষা তথ্য
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি

ঝালকাঠিতে যুবদল নেতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরিক্ষার্থীদের ফরম ফিলাপের অর্থ প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৫৯ Time View

 ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে নিজ অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ জন এসএসসি পরিক্ষার্থীর ফরম ফিলাপ করে দিয়েছেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল হক সোহেল। রবিবার সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের শ্রীমন্তকাঠি মহা লক্ষী বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের ১৭ জন, বামনখান পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ১২ জন এবং ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ৫ জন এসএসসি পরিক্ষার্থীর ফরম ফিলাপ এর নগত অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন তিনি।  এ সময় রাজাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, যুগ্ম আহবায়ক আনোয়ার পাশা নিপু, কুদ্দুস খান,আবু সায়েম আকন, সেচ্ছাসেবক দলের আহবায়ক বাবু রতন দেবনাথ, শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকত, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন পান্নু সহ বিভিন্ন স্থরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, এই এলাকার অনেকেই আমরা নিম্ন আয়ের মানুষ। আমাদের ছেলে মেয়েদের ফরম ফিলাপ এর জন্য একসাথে এতগুলো টাকা দেয়া কষ্টকর হয়ে যেতো। সোহেল ভাই আমাদের সন্তানদের বিভিন্ন সময় শিক্ষা উপকরণ সহ পরিক্ষার ফি দিয়ে আসছেন। এবার তিনি এসএসসি পরিক্ষার ফরম ফিলাপ এর টাকা দিয়ে দিয়েছেন।  জহিরুল হক সোহেল দীর্ঘদিন যাবৎ এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ইউনিফর্ম বিতরণ সহ অসহায় মানুষের মাঝে নগত অর্থ সহ খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন। এমন মানবিক কাজ করে প্রশংসায় ভাসছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি