1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - শিক্ষা তথ্য
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি

শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ Time View

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর উপজেলা শাখার ১৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। ১৪ জানুয়ারি বুধবার সাতক্ষীরা জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ কমিটি অনুমোদন দেন। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম, মনিরুজ্জামান সোহাগ, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল বাবু ও সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান জুলেট মনোনীত হয়েছে।

এই কমিটি অনুমোদনের মাধ্যমে শ্যামনগর উপজেলায় জাতীয়তাবাদী সাইবার দলের কার্যক্রম আরও সুসংগঠিত এবং শক্তিশালী হবে বলে মনে করছেন নেতাকর্মীরা।নবনির্বাচিত কমিটিকে ঘিরে তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। সাম্য,ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে নতুন কমিটির সদস্যরা আগামী সময়ে উপজেলায় সাইবার দল উন্নয়নমূলক কার্যক্রম, সামাজিক আন্দোলন এবং সংগঠনেকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন। নবনির্বাচিত সভাপতি এস এম, মনিরুজ্জামান সোহাগ বলেন,এই দায়িত্ব আমাদের জন্য সম্মানের পাশাপাশি বড় চ্যালেঞ্জ। আমরা শ্যামনগরের সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। সংগঠনের শক্তি বাড়াতে এবং কার্যক্রমকে শক্তিশালী করতে সংগঠনে দায়িত্বশীলতার সাথে কমিটির সকল পদধারীরা কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরো বলেন, নেতাকর্মীদের সতর্ক ও সংযমীভাবে
দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি সামাজিক পরিবর্তন এবং গঠনমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি