1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার - শিক্ষা তথ্য
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি

পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৬২ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। চলমান জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ এ পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান(মাধ্যমিক বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন কলাপাড়া উপজেলার ধানখালী ইউপির পিএনডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কুতুব উদ্দিন তালুকদার। ১৩ জানুয়ারি(সোমবার) জেলা পর্যায়ের বাছাই কমিটির সিদ্ধান্তে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হয়েছেন কলাপাড়া উপজেলার নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রেসিডেন্ট এওয়ার্ডস অর্জন কারী ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের শিক্ষার্থী মো.হিজবুল্লাহ। এর আগে উপজেলায় ০৭ জানুয়ারি ব্যক্তি পর্যায়ে শ্রেষ্ঠদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ৪ টি গ্রুপে ১৯ টি ইভেন্টে প্রতিযোগিতার মাধ্যমে উপজেলার শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। এছাড়া ১৪ জানুয়ারি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
জানা গেছে, মুহাম্মদ কুতুব উদ্দিন তালুকদার পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে গলাচিপা উপজেলার খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক, দক্ষিণ পূর্ব গোলখালী মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক, ইংরেজি ও কম্পিউটারে দক্ষ, গলাচিপা উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কোষাধ্যক্ষ, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এস এস সি ও জে এস সি পরীক্ষার ইংরেজি বিষয়ের পরীক্ষক, এস এস সি ও জুনিয়র বৃত্তি পরীক্ষা কেন্দ্রের হল সুপার, জাতীয় শিক্ষাক্রম এর মাষ্টার ট্রেনার, মানবাধিকার ও বাস্তবায়ন সংস্থার গলাচিপা শাখার সহ সম্পাদক, দক্ষিণ গোলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার ও দপ্তর সম্পাদক, শিক্ষকের কলাম পটুয়াখালী প্রতিনিধি, ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি গোলখালী ইউনিয়ন এর ৯ নং ইউনিটের টিম লিডার ও ইউনিয়ন ডেপুটি টিম লিডার, গলাচিপা উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক ২০২৩ইং হিসেবে নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেছেন।
তাদের এ প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.মনিরুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ফখরুল ইসলাম এবং উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র সভাপতি মো.নকিব উদ্দিন, মাধ্যমিক সরকারি টেকনিক্যাল শিক্ষক সমিতির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক ও কলাপাড়া উপজেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ নূরুল হক, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।  মুহাম্মদ কুতুব উদ্দিন তালুকদার বলেন, আমার এ প্রাপ্তি উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষকদের। সকলের ভালবাসায় আরও এগিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি