1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
আত্মকর্মসংস্থানের লক্ষে মিথিলা'স কিচেন এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আত্মকর্মসংস্থানের লক্ষে মিথিলা’স কিচেন এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৯৩ Time View

স্টাফ রিপোর্টার: নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় মিথিলা’স কিচেন এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো ও উৎপাদনশীল করে তুলতে এই কর্মশালার আয়োজন করেন অগ্রগামী নারী উদ্যোক্তা প্রশিক্ষক শেফ মিথিলা বিনতে হোসেন।

নারায়ণগঞ্জ চাষাড়া বালুরমাঠে রূপসী বাংলাপ রেস্টুরেন্টে ১৭ জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম। বিশেষ অতিথি ছিলেন বিজিবির হেড অফ শেফ মোঃ শফিকুল ইসলাম, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও জাতীয় নাগরিক পার্টির নেত্রী লুবনা রহমানসহ অন্যান্য।

চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আয়োজনে প্রশিক্ষণ ক্লাসটি পরিচালনা করেন শেফ মিথিলার পাশাপাশি অন্যান্য প্রশিক্ষক শেফ পারভিন আক্তার পান্না, শেফ নাজিয়া সুলতানা ইতি, শেফ নূর রহমান নূর, শেফ মোঃ শাকিল প্রমুখ।

এছাড়াও সেবার আলো যুব উন্নয়ন সংস্থার পরিচালক কাজী আরমান ও তার সহযোদ্ধাদের আন্তরিক সহযোগীতায় প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৭০ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এ প্রসঙ্গে মিথিলা’স কিচেন এর পরিচালক শেফ মিথিলা বিনতে হোসেন বলেন, নারী শুধু ঘরের মেয়ে নয়, সে পৃথিবীর আলো এবং নারীকে নিজের মতো হতে দাও কারণ তার ডানায় আছে আকাশ ছোঁয়ার শক্তি। তাই আমাদের নারায়ণগঞ্জের তরুন সমাজকে প্রশিক্ষিত যুব হিসেবে গড়ে তুলে আত্মনির্ভরশীল করতে সকলের আন্তরিক সহযোগীতা চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি