1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাংলাদেশ-ভারত সম্পর্ক: জাস্টিস পার্টির দায়িত্বশীল অবস্থান - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় হিন্দু স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন : মির্জা ফখরুল গলাচিপায় গণহত্যা এবং স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা আসহায়দের ভিজিএফ স্লিপ” এটি কি সত্যিই প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছাচ্ছে? যশোর সিদ্ধিপাশায় অভিযান চালিয়ে ১২ টি ককটেলসহ এক জনকে আটক করেছে র‍্যাব-৬ পাহাড়ে কি ন্যায়বিচারেরও দুই রং? এক বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন পটিয়ায় মন্দির নিয়ে বিরোধের জের ধরে হামলায় আহত দুই : থানায় মামলা শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত শূন্য থেকে শিখরে, স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান বন্দর হাজীপুরে গাউছিয়া কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্টিত

বাংলাদেশ-ভারত সম্পর্ক: জাস্টিস পার্টির দায়িত্বশীল অবস্থান

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৫৫ Time View

সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ জাস্টিস পার্টি ভারতের কূটনৈতিক পোস্টিংগুলোকে বাংলাদেশে নেন ফ্যামিলি পোস্টিং হিসেবে বিবেচনার সিদ্ধান্তকে গভীর মনোযোগ ও দায়িত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। দলের চেয়ারম্যান ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন, ভাইস চেয়ারম্যান এমএম রহমাতুল্লাহ ও মহাসচিব অনক আলী হোসেন শাহেদী স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্তকে যুদ্ধ বা সামরিক সংঘাতের পূর্বাভাস হিসেবে দেখার কোনো যৌক্তিক ভিত্তি নেই। বাংলাদেশ জাস্টিস পার্টি দৃঢ়ভাবে মনে করে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ইতিহাস, ভৌগোলিক অবস্থান, পারস্পরিক স্বার্থ এবং জনগণের কল্যাণের সঙ্গে গভীরভাবে সংযুক্ত।

কোনো উদ্বেগ বা ভুল বোঝাবুঝি সংলাপ, কূটনৈতিক প্রজ্ঞা এবং পারস্পরিক সম্মানের মাধ্যমে সমাধান হওয়া উচিত, উত্তেজনা বা আতঙ্কের মাধ্যমে নয়। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখানে অবস্থানরত সকল বিদেশি কূটনীতিক, মিশন ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক এবং আন্তর্জাতিক দায়িত্ব। জাস্টিস পার্টি সরকার, সকল রাজনৈতিক দল, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় স্বার্থ, শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে সংযত, দায়িত্বশীল ও রাষ্ট্রনায়কোচিত ভূমিকা পালন করতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি