1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জাতীয় সংসদ নির্বাচনে বাড়তি নিরাপত্তায় বিশেষ দায়িত্ব পালন করবে বিজিবি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় হিন্দু স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন : মির্জা ফখরুল গলাচিপায় গণহত্যা এবং স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা আসহায়দের ভিজিএফ স্লিপ” এটি কি সত্যিই প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছাচ্ছে? যশোর সিদ্ধিপাশায় অভিযান চালিয়ে ১২ টি ককটেলসহ এক জনকে আটক করেছে র‍্যাব-৬ পাহাড়ে কি ন্যায়বিচারেরও দুই রং? এক বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন পটিয়ায় মন্দির নিয়ে বিরোধের জের ধরে হামলায় আহত দুই : থানায় মামলা শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত শূন্য থেকে শিখরে, স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান বন্দর হাজীপুরে গাউছিয়া কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্টিত

জাতীয় সংসদ নির্বাচনে বাড়তি নিরাপত্তায় বিশেষ দায়িত্ব পালন করবে বিজিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ Time View

দিদারুল হৃদয়ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাড়তি নিরাপত্তায় বিশেষ দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলার ৩৩টি উপজেলায় বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবে এবং ক্ষেত্র বিশেষে বিশেষায়িত k-9 ডগ স্কোয়াড ও আরসিভি মোতায়েন করা হবে। বৃহস্পতিবার সকালে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের গুইমারা সেক্টরের অধিনস্থ খেদাছাড়া ব্যাটলিয়ন (৪০ বিজিবি) এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন খেদাছড়া ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্ণেল মুহাঃ শাহীনুল ইসলাম।

তিনি আরও বলেন, বিগত ৩ মাসে চট্টগ্রাম রিজিয়নের আভিযানিক কার্যক্রমে অন্তত সাড়ে ৫ কোটি টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। এছাড়াও ১টি ১২ বোর পিস্তল, ২রাউন্ড তাজা এ্যামোনিশন ও ৩টি হাসুয়া (দা) সহ ৪৩২টি গরু ও ১৮টি ছাগল চোরাচালান আটক করা হয়।

এছাড়াও স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ১৩ হাজার ৮৯৮ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান, গৃহনির্মাণ সামগ্রী বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি, মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, কৃষি উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এসময় ভারপ্রাপ্ত অপস্ অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহসহ ৪০ বিজিবির অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি