1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে অর্ধশত নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার জামায়াতে যোগদান - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোর সিদ্ধিপাশায় অভিযান চালিয়ে ১২ টি ককটেলসহ এক জনকে আটক করেছে র‍্যাব-৬ পাহাড়ে কি ন্যায়বিচারেরও দুই রং? এক বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন পটিয়ায় মন্দির নিয়ে বিরোধের জের ধরে হামলায় আহত দুই : থানায় মামলা শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত শূন্য থেকে শিখরে, স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান বন্দর হাজীপুরে গাউছিয়া কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্টিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পটিয়া সেলস শাখা উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর পাথরঘাটা থেকে ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬ সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি

বাউফলে অর্ধশত নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার জামায়াতে যোগদান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৬৫ Time View

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার ধুলিয়া হাইস্কুল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামি ও ১০ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।  এ সময় তিনি জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের পটুয়াখালী-২ বাউফলের দাঁড়িপাল্লার এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের হাতে হাত রেখে দলে যোগদান করেন। পরে ড. শফিকুল ইসলাম মাসুদ বিএনপি থেকে আসা ওই নেতাকে বুকে জড়িয়ে নেন।

যোগদানকালে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান বলেন, “আজ থেকে আমি জামায়াতে ইসলামির সঙ্গে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো। মৃত্যুর আগ পর্যন্ত জামায়াতের রাজনীতি করতে চাই।” তিনি আরও বলেন, “জামায়াতে যোগ দেওয়ার কারণে  যদি আমার কোনো ক্ষতি হয়, তবে আমার একমাত্র সন্তান ও পরিবারের দায়িত্ব যেন ড. শফিকুল ইসলাম মাসুদ গ্রহণ করেন।” দলীয় সূত্র জানায়, হাসান খানের সঙ্গে অর্ধশতাধিক নেতাকর্মী এ সময় জামায়াতে ইসলামিতে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা ইসহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসাইনসহ জামায়াত ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি