মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বন্দর ১ নং খেয়া ঘাট সংলগ্ন পবিত্র শবে বরাত উপলক্ষে হিলফুল ফুযুল শান্তি সংঘ পথচারীদের মাঝে বাঙালি মুসলমান সংস্কৃতির ঐতিহ্য হালুয়া রুটি বিতরণ করেন। সংগঠনের সভাপতি মোঃ মাহতাব হোসেন বলেন, ” পবিত্র শব এ বরাত উপলক্ষে বাঙালি মুসলমান সংস্কৃতির ঐতিহ্য হালুয়া রুটি এক সময় গ্রাম গঞ্জ থেকে শুরু করে শহরের প্রতিটি ঘরে ঘরে তৈরি হতো। যা নিজের পরিবারের সকল সদস্যদের খাওয়া সহ পাড়া প্রতিবেশী ও গরিব মিসকিনদের মাঝে বিতরন করা হতো। এবং ধর্মীয় ইবাদত বন্দেগী তে মশগুল থাকতেন। কালের পরিক্রমায় পবিত্র শবে বরাত উপলক্ষে হালুয়া রুটির সংস্কৃতি কিছুটা কমতির দিকে চলে যাচ্ছে।
মহিমান্বিত এই দিনকে কেন্দ্র করে আমরা বাঙালি মুসলমানদের সংস্কৃতি সমাজের প্রতিটি পড়তে পড়তে জারি রাখতে আমাদের এই সংগঠন কাজ করে যাব ইনশাল্লাহ।” হালুয়া রুটি বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলের সদস্য বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল, সংগঠনের সাধারন সম্পাদক মোঃ নাজির ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনউদ্দীন, BHDS অপরাধ প্রতিরোধ কল্যান সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ মোমেন ইসলাম সহ হিলফুল ফুযুল শান্তি সংঘের অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন মিজি, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন আবেদ, দপ্তর সম্পাদক মোঃ বাদশা খান, মোঃ শাহ আলম, সোলেয়মান, মোঃ সুজন, সহ সদস্য বৃন্দ।