1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন - শিক্ষা তথ্য
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে………… ড. শফিকুল ইসলাম মাসুদ লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৭ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার, সমাপনী অনুষ্ঠান ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সম্পন হয়েছে। উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ উপলক্ষে আয়োজিত পুরস্কার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার শ্রেষ্ট গুনী প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ শাহ ইলিয়াস চৌধুরী, প্রধান বক্তা ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস, বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সাধন চন্দ্র দে, রবীন্দ্র ঘোষ, রমা ভট্টাচার্য,

জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ মুসা, আনন্দমোহন মজুমদার, রাজিয়া বেগম, মিলি ঘোষ, জুয়েল দাশ, মোঃ রিয়াদ, মিজানুর রহমান, আবুল হোসেন, দুলাল চৌধুরী রিঙ্কু চক্রবর্তী,জুয়েল চক্রবর্তী, টুম্পা সিংহ, মনোয়ারা বেগম, নিউটন দাশ, ইসমত জাহান,লিটন দে, প্রিয়াঙ্কা চৌধুরী। উপস্থাপনা করেন সহকারী শিক্ষক বজলুর রশিদ শাওন প্রমুখ। সভাপতির বক্তব্যে চক্রশালা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দীন বলেন,শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বিত চর্চার মাধ্যমেই শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক ও নান্দনিক বিকাশ ঘটিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব, এটি শিক্ষার্থীদের মধ্যে সহিষ্ণুতা, সৃজনশীলতা, নৈতিকতা ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে, যা ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠায় শিক্ষক ও বাবা- মায়ের ভুমিকা অপরিসীম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি