1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
হবিগঞ্জ-৪ এর ভোটারদের জন্য প্রার্থীর সন্তানের প্রতিশ্রুতি - শিক্ষা তথ্য
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদনগরে আইডলস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুত চালুর আশ্বাস তারেক রহমানের ‘এক শ্রেণির স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী সেই আশা বিসর্জন দিয়ে গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করে ক্ষমতার স্বার্থে ইসলামকে জলাঞ্জলি দিয়েছে’ -রেজাউল করীম গলাচিপায় নির্বাচনকে কেন্দ্র করে ঘর পুড়ে ছাই পটুয়াখালী-৩ আসনে গলাচিপায় নুরের বিরুদ্ধে অভিযোগ করে সিদ্দিকুর রহমানের সংবাদ সম্মেলন ফটো সাংবাদিক পুত্র চাঁদ’র জন্মদিন হবিগঞ্জ-৪ এর ভোটারদের জন্য প্রার্থীর সন্তানের প্রতিশ্রুতি বান্দরবানের রুমায় বিএনপির ধানের শীষের প্রচারণা: জাবেদ রেজার নেতৃত্বে গণসংযোগ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু শার্শার বাগআঁচড়ায় ধানের শীষকে বিজয়ী করতে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

হবিগঞ্জ-৪ এর ভোটারদের জন্য প্রার্থীর সন্তানের প্রতিশ্রুতি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১ Time View
মোঃ হাবিবুর রহমান দীপু:  হবিগঞ্জ-৪ চুনারুঘাট -মাধবপুর দুই উপজেলা নিয়ে গঠিত এ আসনটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীর্ষ মনোনিত প্রার্থী জেলা বি এন পির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি জননেতা আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। মনোনয়ন পাওয়ার পর থেকেই পিতার পক্ষে মাঠে সরব রয়েছেন তার বড় ছেলে সৈয়দ ইশতিয়াক আহমদ। একজন ব্যবসায়ী থেকে অল্প সময়ের মধ্যেই রাজনীতির মাঠে চমক দেখাতে শুরু করেছেন তিনি। ছুটে চলছেন গ্রাম থেকে গ্রামান্তরে। দিন-রাত এক করে বিরামহীন গণসংযোগ, পথসভা চালিয়ে যাচ্ছেন। বলা চলে এই আসনে নির্বাচনী ইতিহাসে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন সৈয়দ ইশতিয়াক। প্রতিদিনই একের পর এক উঠান বৈঠক, ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভিডিও বার্তায় ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন সৈয়দ ইশতিয়াক। যেখানে যাচ্ছেন, সেখানেই জমে উঠছে জনসমাগম। তার বক্তব্য ও উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
এদিকে ধানের শীষ মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল কে ঘিরে বিএনপি একাট্টা থাকার পাশাপাশি তৃণমূলে নতুন মাত্রার আলোড়ন তুলেছেন তার ছেলে ইশতিয়াক। তার পিতার উন্নয়ন দর্শন ও ভবিষ্যৎ উন্নয়ন রোডম্যাপ তুলে ধরে প্রতিটি মুহূর্তে সরব থাকছেন তিনি। ইশতিয়াক বলেন, “চুনারুঘাট -মাধবপুরের মানুষের সাড়া ও ভালোবাসায় আমি অভিভূত। এলাকার সন্তান হিসেবে মানুষের সঙ্গে মেশার সুযোগ তৈরি হয়েছে। আমার বাবা (সৈয়দ ফয়সল) আমি পাশে থেকে এলাকায় উন্নয়নের মাধ্যমে তাদের সেবা করতে চাই। বেঁচে থাকতে চাই, কারও ভাই, সন্তান, বন্ধু হয়ে। আমি ছোটবেলা থেকেই বাবার সাথে আপনাদের মাঝে এসেছি। আমার শেষটাও কাটবে আপনাদের সাথে। আমি আপনাদের লোক। সকল শ্রেনীর মানুষের ভালবাসা ও আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছেন সৈয়দ ইশতিয়াক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি