1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
না'গঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ) এর আলোচনা সভা, কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে এক মাদক সেবনকারীকে আটক করে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন না’গঞ্জ সম্মিলিত সনাতনী মঞ্চের সাথে ধানের শীষের প্রার্থী এড.আবুল কালাম’র মতবিনিময় না’গঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ) এর আলোচনা সভা, কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন লামা পৌরসভার ৭নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত শহীদনগরে আইডলস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুত চালুর আশ্বাস তারেক রহমানের ‘এক শ্রেণির স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী সেই আশা বিসর্জন দিয়ে গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করে ক্ষমতার স্বার্থে ইসলামকে জলাঞ্জলি দিয়েছে’ -রেজাউল করীম গলাচিপায় নির্বাচনকে কেন্দ্র করে ঘর পুড়ে ছাই

না’গঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ) এর আলোচনা সভা, কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫ Time View
নিজস্ব সংবাদদাতা: ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত্ব আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ) এর কার্যালয়ে ইউনিটির সদস্যদের উপস্থিতিতে নির্বাচনকালীন সময়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ, সম্প্রচার ও জাতীয় নির্বাচন কমিশনার কতৃক ঘোষিত আচরণ বিধি ও দিক নির্দেশনা বিষয়ক আলোচনা সভা, শীতবস্ত্র কম্বল বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আলোচনা শেষে অস্বচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র উপহার কিম্বল বিতরণ করা হয়। পরিশেষে ফটো সাংবাদিক মোঃ ওয়ারদে রহমান এর মাতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে বিশেষ দোয়া প্রার্থণা পাঠ করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারী) বাদ আছর নগরীর চাষাঢ়াস্থ সংগঠনের অফিস কার্যালয়ে ও-ই আলোচনা সভা, শীতবস্ত্র উপহার কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমের আদর্শ ও নৈতিকতা ধরে রাখতে কারও লেজুড়বৃত্তি না করে নিরপেক্ষতার সহিত সাংবাদিকতার ক্ষেত্রে স্ব স্ব দায়িত্ব পালনে সোচ্চার থাকার জন্য নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সকল সদস্যদের প্রতি দিক নির্দেশনা প্রদান করা হয়। সে-ই সাথে সরকারী দপ্তর ও জাতীয় নির্বাচন কমিশনার কতৃক যে সকল নিয়ম নীতি ও আচরণ বিধি নিষেধাজ্ঞা জাড়ি করেছেন, সে বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে সতর্কতার সহিত পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়াও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিষয়টি আলোচনায় তুলে ধরে তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক শীতবস্ত্র উপহার কিম্বল সমাজের অস্বচ্ছল ও নিন্ম আয়ের মানুষদের মাঝে বিতরণ করা হয়। পরিশেষে ফটো সাংবাদিক মোঃ ওয়ারদে রহমান এর মাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষয়িত্রী সুফিয়া খাতুন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়। সে সময় সম্প্রতি ফটো সাংবাদিক জুয়েল আলী’র মাতার জন্যও দোয়া করা হয়।
উক্ত অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ) এর আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে ও সদস্য সচিব এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত হয়।
এ সময় ও-ই সংগঠনের সসদ্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ আনিসুল হক হীরা, হারুন অর রশিদ সাগর, মোঃ সাদ্দাম হোসেন মীর্জা, মোঃ শাহ আলম, মোঃ আসলাম মিয়া, এইচ. এম. সেকেন্দার আলী, জাকির আহমদ, সাজ্জাদ আহম্মেদ খোকন, আবুল কালাম সরদার, মণি গাঙ্গুলী, এনামুল হক প্রিন্স, অদিত্য রুপু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি