1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে... এবিএম মোশাররফ হোসেন - শিক্ষা তথ্য
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে………… ড. শফিকুল ইসলাম মাসুদ লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি

ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ Time View
{"capture_mode":"AutoModule","faces":[]}

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। যে যে ধর্মই পালন করেন না কেন সকল ধর্মের মূল লক্ষ্য কিন্তু একই। আমরা মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। তেমনি আপনারা সনাতন ধর্মের অধিকারীরা আপনাদের ভগবানের সন্তুষ্টির জন্য কাজ করেন। সকল ধর্মেই কিন্তু সত্যবাদীতা আর ন্যায়পরায়ণতা এবং মানবতার কথা বলা রয়েছে। কথাগুলো বলেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পটুয়াখালী ৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন। শুক্রবার(৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলাপাড়া পৌর শহরের ৫ নং ওয়ার্ড চিংগুরিয়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে এক নির্বাচনী উঠান বৈঠকে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ১৭টি বছর ধরে একটি গোষ্ঠী আপনাদের সংখ্যালঘু বানিয়ে রেখেছিলেন।

আসলে সংখ্যায় কম থাকা আর সংখ্যালঘু এক জিনিস নয়। এই দেশে আপনাদের জন্ম, আপনারও যেমন অধিকার আছে আমারও ঠিক সমান অধিকারই রয়েছে। বিএনপিরে কেন্দ্রীয় নেতা বলেন, একটি দিনের জন্য ভোট দিবেন পাঁচটি বছর আপনাদের সুখে দুঃখে থাকবো ইনশাআল্লাহ। চিংগুরিয়া ওয়ার্ড বিএনপির আয়োজিত সভায় এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, সেলিম শিকদার, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, তারেক আমান সুমন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কলাপাড়া পৌর নয়টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক বৃন্দ, এবং ৫ নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি