1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাউজানে পাহাড়তলী আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার অপরাধী গ্রেফতার, গভর্নর মেয়র ক্ষুব্ধ, ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতায় নিহতদের স্মরণ ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে স্যাংকচুয়ারি সিটিগুলো আর ফেডারেল অর্থ পাবে না ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা রাউজানে পাহাড়তলী আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

রাউজানে পাহাড়তলী আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩ Time View

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: রাউজানে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আধুনিক শিক্ষা নিকেতন পাহাড়তলী আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মুবিন খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নেজাম উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন দক্ষিণ কদলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলন কান্তি বড়ুয়া।বিদ্যালয়ের শিক্ষিকা শান্তা দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আলী আজগর,পাহাড়তলী চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মাবুদ খান, রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক গাজী জয়নাল আবেদীন ও শিক্ষক আজিজুল হক চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে একাডেমিক সাফল্য, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী বিজয়ীসহ মোট ২২০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পরে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়,যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি