1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা - শিক্ষা তথ্য
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে………… ড. শফিকুল ইসলাম মাসুদ লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে গত ৩ ফেব্রুয়ারি ২০২৬,মঙ্গলবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র ২০২৬ সালের মেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। অ্যাসোসিয়েশনের সকল ডিরেক্টর ও সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা ইউএসএ’র সভাপতি এম রহমান, জহির এবং সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি ও দিকনির্দেশনায় পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে। দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর সকলের সর্বসম্মত সমর্থনে নতুন মেলা কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে কনভেনার হিসেবে দায়িত্ব পেয়েছেন তামান্না আহমদ, চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস. আই. জুয়েল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলমগীর।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র সকল ডিরেক্টর ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তারা জানান, ২০২৬ সালের মেলাকে আরও বৃহৎ, সুন্দর ও সফল করতে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বাংলা গান, নৃত্য, খাবার, লোকজ সংস্কৃতি ও পারিবারিক আনন্দে ভরপুর একটি স্মরণীয় আয়োজনের মাধ্যমে প্রবাসে বাঙালির মিলনমেলায় পরিণত হবে আসন্ন ২০২৬ সালের বাংলাদেশ মেলা—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি