1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা জামায়াত। সোমবার (৯ ফেব্রুয়ারি ) দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়া বাজারে উপজেলা জামাতের অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার মাধ্যমে এ তথ্য জানান দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন। দাঁড়িপাল্লা মার্কার রূপগঞ্জ আসনের নির্বাচনী পরিচালক অ্যাডভোকেট ইসরাফিল হোসেন বলেন, রবিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বাগবের সিটি মার্কেট এলাকায় অবস্থিত নির্বাচনী কার্যালয় এ আগুন লাগানো হয়।

বাজারে নিরাপত্তা প্রহরী আগুন দেখতে পেয়ে খবর দিলে আমরা দ্রুত এসে আগুন নিভৃত করি, যার কারণে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় কার্যালয়ের সামনে দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার ব্যানারটি পুড়ে গেছে। দ্রুত আগুন নিভানোর কারণে কার্যলের ভিতরে কোন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়ে আমরা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং রূপগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ করেছি। আমরা আশা করছি রূপগঞ্জ উপজেলা প্রশাসন একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন রূপগঞ্জবাসীকে উপহার দিবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা দক্ষিণ আমির সাইফুল ইসলাম সিরাজী, উপজেলা পশ্চিম সেক্রেটারি আবু হানিফ ভূইয়া, উত্তর সেক্রেটারি খাইরুল ইসলাম, দক্ষিণ সেক্রেটারি আনিসুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি