1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায়

‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫ Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: অধ্যাপক মু. শাহ আলম বলেন, ‘২০২৪ সালে অভ্যুত্থানের ফলে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজি কমেনি, দুর্নীতি কমেনি, দখলদারিত্ব কমেনি। এই চান্দাবাজি দখলবাজি বন্ধ করার জন্য জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা।’ তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী অত্যন্ত ঠান্ডা মাথায় চলছে, আমি নির্বাচন কমিশনারকে বলবো, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারকে বলবো, ওসি সাহেবকে বলবো নিয়ম মানবেন। নিয়ম না মানার যদি কোন বিষয় হয়, ব্যত্তয় হয়, তাহলে নিয়ম মানার ঝড় আমরা আর দেখব না। নিয়ম রক্ষার জন্য আমরা যে ঝড় তুলবো সেই ঝড়কে রুখবার জন্য কোন শক্তি কিন্তু কারো কাছে নেই।

’ সোমবার বিকেল ৩টায় গলাচিপা হেলিপ্যাড মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকের পটুয়াখালী-৩ আসনের প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম তার নির্বাচনী প্রচারণার শেষ জনসভায় গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির এডভোকেট নাজমুল আহসান, জেলা সেক্রেটারি শহিদুল ইসলাম আল কায়সারী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সহসভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক, গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা ইয়াহিয়া খান, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. জাহিদুর রহমান, শহিদ পরিবারের সদস্য মিরাজ মাহমুদ প্রমুখ।

শাহ আলম বলেন, ‘যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তাহলে হিন্দু ভাইদের অবস্থান কী হবে? এই প্রশ্ন তুলে ভয় দেখানো হয়। কিন্তু আমরা স্পষ্ট করে বলি বাংলাদেশে সবাই সমান। আমি যেভাবে এখানে এসেছি, আমার মা-বোনেরা যেভাবে আছে হিন্দু মা-বোনদের সম্মান, সম্ভ্রম, নিরাপত্তা ও তাদের অধিকার আমাদের অধিকারের মতো সমান অধিকারের সাথে সংযুক্ত।’ তিনি আরো বলেন, ’৭০ এর নির্বাচনে আওয়ামীলীগ বিজয়ী হয়েছিল। গলাচিপা-দশমিনায় ৭৩, ৯১, ৯৬, ২০০১, ২০০৮ সালে আওয়ামীলীগ নির্বাচিত হয়েছিল। আওয়ামীলীগের কারো জন্য আমরা জালিম হিসেবে আবির্ভূত হব না। জামায়াতে ইসলামী যদি নির্বাচিত হয়, কোন একজন নাগরিককে দলিত করবো না, মথিত করবো না, জুলুমের শিকার বানাবো না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি