1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিএনপির নিরঙ্কুশ বিজয়ে পটিয়ায় বিএনপি'র দোয়া মাহফিল অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ গলাচিপা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত এমপি ভিপি নুরের গলাচিপা-দশমিনাবাসীকে শুভেচ্ছা জানিয়ে নুরের ফেসবুক পোস্ট নির্বাচনে বিজয় লাভ করেই নিজের ভ্যারিফাই ফেসবুকে জনগণের উদ্দেশ্যে পোস্ট দিলেন, আবুল কালাম আজাদ ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন ঠাকুরগাঁওয়ে বিজয়ের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যা বললেন ঠাকুরগাঁও-১ আসনে বিশাল ভোটের ব্যবধানে মির্জা ফখরুলের জয় বিএনপির নিরঙ্কুশ বিজয়ে পটিয়ায় বিএনপি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-২ বাউফল ড. শফিকুল ইসলাম মাসুদের বিজয় ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে পটিয়ায় বিএনপি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে (১৩ ফেব্রুয়ারি) শুক্রবার পটিয়া বায়তুল শরফ মসজিদে জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা, পৌরসভা যৌথ উদ্যােগে দোয়া মাহফিল দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, ইব্রাহীম কমিশনার, জাহাঙ্গীর কবির, শাহাদাত হোসেন সুমন, উপজেলা বিএনপি নেতা জিল্লুর রহমান, আবু জাফর চৌধুরী, নুরুল আমিন (মধু), ফরিদ আহমদ, শফিকুল আলম, জয়নাল আবেদীন (আঙ্গুর), মোহাম্মদ শওকত, সোহেল সওদাগর, আমির হোসেন সওদাগর, নাজিম উদ্দীন, নাছির উদ্দীন, ইরফানুল হক, হেলাল উদ্দিন, ইব্রাহিম মির্জা, জিয়া প্রমুখ

সভাপতির বক্তব্য দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ সুচারুভাবে পরিচালিত হলেও স্বৈরাচারী হস্তক্ষেপের কারণে সেই ধারাবাহিকতা দীর্ঘস্থায়ী হয়নি, পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে প্রায় ১৭ বছর ফ্যাসিবাদী শাসনের কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। দীর্ঘসময় পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ বিএনপি বিজয় হয়েছে, তারেক রহমানে নেতৃত্বে দেশে আবারও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি