এদিকে বেসরকারী নির্বাচনী ফলাফলে ৫৩ হাজার ৫৫৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন মহান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করে নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থে তাঁর প্রতিশ্রুতি পূরনে স্বচেষ্ট থাকার কথা বলেন।
এর আগে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে শেষ হয় পটুয়াখালী-৪ আসনের ভোট । এ আসনে ১১১ টি ভোট কেন্দ্রে অধিকাংশ কেন্দ্রে ৬৫ থেকে ৬৯ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটে ৩ লাখ ৭৮ হাজার ৭৩ জন ভোটারের বিপরীতে বিএনপির আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও জামায়াত সমর্থিত জোটের ড. জহির উদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন বলে জানিয়েছে নির্বাচন অফিস সূত্র।
এদিকে এবিএম মোশাররফ হোসেন বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠন’র নেতৃবৃন্দ। গভীর রাত পর্যন্ত বাসায় নেতাকর্মীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। নেতাকর্মীদের শান্ত থেকে বিজয় মিছিল না দিয়ে সৃষ্টিকর্তার কাছে শোকরানা জানানোর অনুরোধ করেন এবিএম মোশাররফ হোসেন।