কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর কলাপায় বিপুল ভোটে বিজয় পরবর্তী কোনরকম বিজয় মিছিল না দিয়ে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দল এবং বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে কলাপাড়া কেন্দ্রীয় বড় মসজিদে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ পরিচালনা করেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া-রাঙ্গাবালি উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী ৪ আসনের নবনির্বাচিত এমপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির সাফল্য কামনা এবং সমগ্র বাংলাদেশের মানুষের জন্য দোয়া প্রার্থনা করা হয়। মিলাদ পরবর্তী এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন,এ জয় সমগ্র কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলার মানুষের জন্য। আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করতে চাইনা। আল্লাহর রহমত এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই আসনের উন্নয়নে সকল মানুষের জন্য কাজ করতে চাই। সকলে দোয়া করবেন আমি যেন জনগণের এমপি হতে পারি।