1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে না’গঞ্জ-২ আসনে বিএনপি’র প্রার্থী আজাদ’র বড় ব্যবধানে বিজয় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ গলাচিপা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত এমপি ভিপি নুরের গলাচিপা-দশমিনাবাসীকে শুভেচ্ছা জানিয়ে নুরের ফেসবুক পোস্ট নির্বাচনে বিজয় লাভ করেই নিজের ভ্যারিফাই ফেসবুকে জনগণের উদ্দেশ্যে পোস্ট দিলেন, আবুল কালাম আজাদ

নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের সদ্য বিজয়ী সংসদ সদস্য ভিপি নুরুল হক নুরের ট্রাক মার্কার সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ খান। শনিবার বেলা সাড়ে ১২টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পরেও নির্বাচন পরবর্তী হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়াকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটি সবগুলো ঘটনা পর্যবেক্ষণ ও পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়। সংবাদ সম্মেলনে আলতাফ খান বলেন, ‘পরাজিত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের (ঘোড়া) সমর্থক বিএনপি সমর্থিত নুরুল হক নুরের (ট্রাক) সমর্থকদের উপর হামলা করে তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ সকল হামলার প্রেক্ষিতে গলাচিপা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়ার নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যবৃন্দ সকল হামলার তদন্ত করবে এবং পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নিবে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা নিবে। নির্বাচন শেষ আমাদের মধ্যে এখন কোনো মতভেদ নেই। আমরা সবাই তারেক রহমানের দল। আমরা সবাই জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। কোন ব্যক্তির দায় দল নিবে না।’ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির বলেন, ‘আমাদের অসংখ্য নেতাকর্মীকে নির্বাচনের পরে জোটের প্রার্থী নুরুল হক নুরের ট্রাক মার্কার সমর্থন করার কারণে হামলা করা হয়েছে। চরবিশ্বাস ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী পারুল বেগম ও নবম শ্রেণিীর ছাত্রী তানজিলাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে বাকের বিশ্বাস, মামুন বিশ্বাস ও
মহসিন বিশ্বাসের নেতৃত্বে।

তারা এখন বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। বিএনপি থেকে যাদের কমিটি নাই, বিএনপিতে যাদের পরিচয় নাই, বিএনপির যারা সাবেক নেতা আপনারা জানেন তারা হরিদেবপুর ফেরিঘাট বিএনপির যে পার্টি অফিস আছে নির্বাচনের সময় প্রচারণায় তা স্বতন্ত্র প্রার্থীর কেন্দ্র হিসেবে দখল করে নিয়েছিলেন, সে বিষয়ে আমাদের যারা মূল স্রোতের নেতাকর্মী হরিদেবপুর ইউনিয়নে শ্রমিক দলের নেতৃত্বে বিএনপি নেতা শাহজাহান সিকদারের উপরে ঘোড়া মার্কার সমর্থকরা হামলা করে মারাত্মকভাবে আহত করেছে। এরকম অসংখ্য ঘটনা তারা ঘটিয়েছে।’ এসময় তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ‘বিএনপি কিংবা গণঅধিকার আমরা কিছুই বুঝিনা যারা সন্ত্রাসী যাদের দিয়ে গলাচিপা দশমিনার পরিবেশ নষ্ট হবে তাদেরকে তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসতে হবে।’

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলতাফ খান বলেন, ‘আমরা কোন ধরণের হাট, ঘাট, খাসজমি কেউ দলীয় পরিচয়ে দখল করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেব।’ এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সোবাহান, পৌর সদস্য সচিব সাহেব আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি