1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি - শিক্ষা তথ্য
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তেল সংগ্রহে খোলা ট্যাংকি নিয়ে মোটরসাইকেল ড্রাইভার ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি জ্বালানি সংকটে ঠাকুরগাঁও: সেচ বন্ধের আশঙ্কায় দিশেহারা কৃষক ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা ফতুল্লায় হত্যা অপহরণ মাদকসহ একাধিক মামলার প্রধান আসামি রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ না,গঞ্জে পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ১৪৫ পুরিয়া হেরোইন,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ নারায়নগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিকে জরিমানা জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪০ পিস কোরাল, বিক্রি ১ লাখ ৭১ হাজারে

অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫ Time View
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর কুয়াকাটায় রাতের আঁধারে স্থাপিত অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বিএনপি। স্থানীয় মহল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ১১৪ পটুয়াখালী ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেনকে ধন্যবাদ দিয়েছেন অনেকেই। এর আগে শনিবার(১৪ ফেব্রুয়ারি) রাতে কুয়াকাটায় জিরো পয়েন্ট সংলগ্ন চৌরাস্তায় বেড়িবাঁধের স্লোপে তোলা স্থাপনাটি ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয়দের সুত্রে জানা গেছে, নির্বাচনের রাতে বিএনপির নাম ব্যবহার করে জনৈক আব্দুল মান্নান নামের এক ব্যাক্তি এই স্থাপনাটি তুলেছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অবশেষে নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের নির্দেশনায় কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লীর নেতৃত্বে নেতাকর্মীরা শনিবার রাতে ওই স্থাপনা টি অপসারণ করে দেয়।
এসময় কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্যোগটি জনমনে প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় ব্যাবসায়ী মনিরুজ্জামান হাওলাদার বলেন, বিএনপির নাম দিয়ে এ ধরনের কর্মকাণ্ড কেউ যাতে করতে সাহস না পায় তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবিএম মোশাররফ হোসেনের এই সিদ্ধান্তে এলাকায় স্বস্তি নেমে এসেছে। কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লী বলেন, আমাদের নেতা নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন স্পষ্ট নির্দেশ দিয়েছেন কুয়াকাটা পর্যটন এলাকাসহ কোথাও কোন সরকারি জমিতে কোন ধরনের অবৈধ স্থাপনা তোলা যাবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন কোন ধরনের কাজ করা যাবে না বলে নেতাকর্মীদের হুশিয়ার করে দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি