1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি বাউফল চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে না’গঞ্জ-২ আসনে বিএনপি’র প্রার্থী আজাদ’র বড় ব্যবধানে বিজয়

নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬ Time View

স্টাফ রিপোর্টার: নারীদের আত্মনির্ভরশীল ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে ১৫ ফেব্রুয়ারি গার্ডিয়ান রুফটপ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার-এ দিনব্যাপী রান্নার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মিথিলা’স কিচেন এর ব্যবস্থাপনায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থা আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। নিরাপদ খাদ্য প্রস্তুত প্রণালী, পুষ্টিগুণ সম্পন্ন, শিশু খাদ্য তৈরি এবং ক্ষুদ্র উদ্যোগ পরিচালনার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। মিথিলা কিচেনস এর পরিচালক ও প্রশিক্ষক শেফ মিথিলা বিনতে হোসেনের সাবলীল উপস্থাপনায় অন্যান্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শেফ নাজিয়া সুলতানা ইতি, শেফ শাকিল খান, শেফ হালিমা খাতুন।

কর্মশালায় আয়োজকরা জানান, বাংলাদেশ বিনির্মাণে পুরুষদের পাশাপাশি নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পরিবার ও সমাজে সুস্থ প্রজন্ম গড়ে তুলতে শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার প্রস্তুতের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীদের আর্থিক স্বাবলম্বিতা শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং সামগ্রিক সামাজিক অগ্রগতির পূর্বশর্ত। দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা ঘরে বসেই ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন, যা পরিবারে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সহায়ক হবে। দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন বয়সী নারী অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে এমন প্রশিক্ষণ কর্মশালা আরও বিস্তৃত পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। আয়োজকরা জানান, নারীদের দক্ষতা উন্নয়ন ও শিশুদের স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতকরণে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অর্ধশতাধিক নারী পুরুষ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরিশেষে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয় এবং উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার সমাপনী হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি