1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রহ:) এর ৮২ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন বাউফলে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি টাকা লুট রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি বাউফল চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

বাউফলে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২ Time View

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল মো. শাকিল মৃধা (২২) নামে এক যুবকের হাত পা বাধা  লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবন এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এই লাশ উদ্ধার হয়। শাকিল ওই ইউনিয়নের আব্দুস সোবাহান মৃধার ছেলে। তিনি ঢাকা-বাউফল-দশমিনা রুটের পরিবহনের আদাবাড়িয়া কাউন্টারের দায়িত্বে ছিলেন।  স্থানীয় দফাদার মো. রফিকুল ইসলাম বলেন, রবিবার ঘর থেকে বরে হয়ে শাকিল রাতে আর ঘরে ফেরেনি। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ ভবন এলাকার একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গঠনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় শীতের পোষাক পরিহিত লাশটি উদ্ধার করলে শাকিলের স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেন। শাকিলের বড় ভাই অ্যাডভোকেট লিটন মৃধা বলেন, তার ভাই শাকিলকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি