1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রহ:) এর ৮২ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রহ:) এর ৮২ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন বাউফলে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি টাকা লুট রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি বাউফল চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রহ:) এর ৮২ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২ Time View

পটিয়া (চট্টগ্র) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌর সদর পোষ্ট অফিস সংলগ্নে সুলতানুল আউলিয়া, হযরত রাওয়া, মুশকিল কুশা, জাহাগীরিয়াহ্ সিলসিলা-ই আলিয়াহ্ জাহাগিরিয়াহ্ এর মহান বুজুর্গ হযরত মকবুল শাহ্ রহমতুল্লাহ আলাইহির ৮২তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে গতকাল রবিবার সম্পন্ন হয়েছে। ওরশ শরীফে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউসিয়া,জিকির, খাজা গান ও কাওয়ালী গান, সেমা মাহফিল ও রাতে মিলাদ মাহফিল শেষে আখেরি মোনাজাত মাধ্যমে ভক্তদের মাঝে তবরুক বিতরণ করা হয়। হযরত মকবুল শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ আয়োজিত মিলাদ মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওরশ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম আজিজ।

ওরশ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাহাগিরিয়া শাহ্সুফি দরবার শরীফের পীর হয়রতুল আল্লামা আলহাজ্ব শাহ্সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ সাজ্জাদুল ইসলাম মাদানী, বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী, বিশেষ বক্তা ছিলেন, গাউসিয়া রহমানীয়া মসজিদের খতিব হযরত মাওলানা আলী হোসাইন আলকাদেরী।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আবু ইউসুফ, মুহাম্মদ আবু সৈয়দ, সহ সভাপতি আসহাব উদ্দিন, আমির হোসেন সওদাগর, ইব্রাহিম খলিল, নাছির উদ্দীন টিপু, ফোরকান উদ্দীন বাবু, মুহাম্মদ হাছান, আলমগীর বাবু, মামুনুর রশিদ মামুন, তৌহিদুল ইসলাম, হাবিবুর রহমান সহ কমিটির ১৫১জন সদস্যসহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ওরশ শরীফে উপজেলার প্রত্যান্ত অঞ্চল থেকে প্রায় ২০ হাজার ভক্তদের মিলনমেলা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি