1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে………… ড. শফিকুল ইসলাম মাসুদ লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৮ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 316.6272; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীর গলাচিপায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলা চত্বরে নবনির্মিত শহিদ মিনারে নগ্ন পায়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পরিবেশন করে শোকাবহ পরিবেশে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

‎উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া, পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের পক্ষ থেকে যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা আমীর ডাক্তার মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মেজবাহ উদ্দিন, গলাচিপা প্রেসক্লাব, গলাচিপা পৌরসভা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরবতা পালনসহ দোয়া মোনাজাত করা হয়েছে।

ওই দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বাণিজ্যিক ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উত্তোলন ও কালো পতাকা উত্তোলন করা হয়। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ভাষা শহিদদের স্মরণে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি