কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ò৩ মিনিটে কলাপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন কলাপাড়া উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন’র নেতৃবৃন্দ। শুরুতে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ’র নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদিক, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোকসেদুল আলম, কৃষি, মৎস্যসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ,
কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি, কলাপাড়া এবং কুয়াকাটা পৌরসভা, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন’র নেতৃবৃন্দ। কর্মসূচিতে কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদল-এর নেতাকর্মীরা অংশ নেন। পুষ্প স্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বিএনপির পক্ষে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খন্দকার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা ও শহীদদের ত্যাগকে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। একুশের চেতনা আমাদের ঐক্য ও সংহতির শিক্ষা দেয়। উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতিসত্তার ভিত্তি। তাঁদের আদর্শ ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব। উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ বলেন, ভাষার জন্য যারা নিজের জীবন উৎসর্গ কতেছিলেন তাদের ঋন কখনো শোধ হবার নয়। তিনি আরও বলেন, দল মত নির্বিশেষে সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে পারলেই শহীদদের আত্না শান্তি পাবে।