বাউফল প্রতিনিধিঃ বাউফলে রাতের আঁধারে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাউফল থানা পুলিশ।
শনিবার দিবাগত রাতে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূবনসাহার কাচারি এলাকার মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দির কর্তৃপক্ষ জানায়, রাতের আধারে একদল দুর্বৃত্ত হঠাৎ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। এতে মন্দিরের একটি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়ভাবে হিন্দু-মুসলিমদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বহিরাগত দুর্বৃত্তরা উদ্দেশ্যমূলক ভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তারা। ঘটনার পর বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। বাউফল পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অতুল পাল সহ বিভিন্ন নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন এবং দোষীদের বিচার দাবি করেন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি কালীমূর্তি ভাঙা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।