1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৮ Time View
হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। মশাল মিছিলটি  ২ মার্চ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।  নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জীবন, মো. বাবুল মিয়া, রুক মিয়া, মো. সুমন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নির্মমভাবে বাংলাদেশে স্বাধীনতার এত বছর পর এসেও পুলিম-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তাদের হাতে জীবন দিতে হচ্ছে, যারা রাজনীতির নামে অপরাজনীতি করছে। ছাত্র-যুব-জনতার নাম ভাঙ্গিয়ে ক্ষমতায় আসবার ষড়যন্ত্র করছে, তারাই আন্দোলনে নিরীহ মানুষকে হত্যার মত জঘণ্য-নিকৃষ্ট দানবিয় উৎসবে মেতে উঠেছিলো। গত আঠারো মাসেও সেই মানবতা বিরোধী হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রাজপথে ছিলাম, এখনো আছি।  সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া অবধি রাজপথে থাকবে বাংলাদেশের রাজনীতিতে একমাত্র তারুণ্য নির্ভর রাজনৈতিক প্লাটফর্ম নতুনধারা বাংলাদেশ এনডিবি। এসময় বক্তরা ১৬ জুলাই রংপুরে গুলিবিদ্ধ আবু সাঈদের বাবার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, আবু সাঈদের বাবার বক্তব্য অনুযায়ী তার ছেলের মাথায় আঘাতের চিহ্ন যেহেতু ছিলো, লাশ কবর থেকে উঠিয়ে সুষ্ঠু তদন্ত করে তা জাতির সামনে উপস্থাপন করা এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি