1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩০ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার দুপুর থেকে গলাচিপা পৌরসভার খেয়াঘাট থেকে শুরু হয়ে খালটির কলেজ পাড়া পর্যন্ত এ অবৈধ স্থাপনা উচ্ছেদ চলমান রয়েছে। খালের দুই পাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাজন বসাক।

জানা গেছে, জনস্বার্থে সেচ ব্যবস্থা চালু করার লক্ষ্যে গলাচিপা পৌর এলাকার গলাচিপা-উলানিয়ার ৮ কিলোমিটার দীর্ঘ খালটি পুণঃখনন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। ইতিমধ্যে খালটির গলাচিপা পৌর এলাকার থানা সংলগ্ন এলাকায় দুই কপাটের ¯øুইসগেটের কাজও চলমান রয়েছে। এ খালটির দুই পাড়ে অসংখ্য মানুষ অবৈধ স্থাপনা করে বসবাস করে আসছেন। খালটি ৮ কিলোমিটার দীর্ঘ হলেও আপাতত পৌর এলাকার সরকারি কলেজ পর্যন্ত উচ্ছেদ করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে উচ্ছেদ অভিযান পরিচালনাকারী পটুয়াখালী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাজন বসাক বলেন, আপনারা জানেন পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের নির্দেশে আমি উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এ খালটিতে যে অবৈধ স্থাপনা রয়েছে এতে সেচ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। এ উচ্ছেদ অভিযান নিয়মিত চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি