1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৮ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২ মার্চ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার ব্যাবসায়ী সেলিম মিয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। এ অভিযোগে স্থানীয় লোকজন নারীদের আটক করেন। পরে তাদের দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়।

আটক তিন নারী হলেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার(৩২), খুলনার খালিশপুর থানার দীঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার(২৭) ও বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন আক্তার (৩৬)।

অভিযুক্ত নারীরা জানায়, কাজের খোঁজে তারা রূপগঞ্জে আসেন। স্থানীয় পোশাক কারখানায় ঈদের পর তারা যোগদান করবেন। এপ্রিল মাস থেকে বাসা ভাড়া নেওয়ার জন্য তারা সেই বাড়িতে যায়। বাসাভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ওই নারীদের আটক করে। পরে এলাকাবাসী মারপিট, টানাহেঁচড়া, শারীরিক নির্যাতন, লাঞ্ছিত ও শ্লীলতাহানি করে গাছের সাথে বেঁধে তাদের মাথার চুল কেটে দেয়।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে হেফাজতে নেয়।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, চুরির অভিযোগে আইনগত শাস্তির বিধান রয়েছে। তবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। কাউকে বেঁধে মারধর করা বা মাথার চুল কেটে দেওয়া দণ্ডনীয় অপরাধ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি