1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৭ Time View
Oplus_131072

এম আর পলাশ, বিশেষ প্রতিনিধিঃ মান্দা থানাধীন কানার মোড়ে একজন অনলাইন জুয়ার এজেন্ট মুসফিকুর রহমান (৩০) তার মুদি দোকানে বসে অনলাইনে, তরুণদেরকে জুয়া খেলাশ উৎসাহিত করে, সেই সাথে উঠতি বয়সের কিশোরদের অনলাইন জুয়া খেলার জন্য অ্যাকাউন্ট তৈরি করে দেয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখা কে ওই ব্যক্তিকে খুঁজে বের করা নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপারের নির্দেশনার প্রেক্ষিতে গোয়েন্দা শাখা ওই ব্যক্তির বিভিন্ন ধরনের তথ্য কালেকশন করে এবং তথ্যের সত্যতা যাচাই করার জন্য একটি বিশেষ ডিবি টীম প্রেরণ করে। অদ্য ০২/০৩/২৬, ডিবি এর টীম রাত ০৯.০০ ঘটিকায় কানার মোড়ে অভিযান চালায়। অভিযান কালে আসামি মুসফিকুর রহমান মৌসুম (৩০) পিতা মৃত জিল্লুর রহমান সাং মৈনম ফকির পাড়া থানা মান্দা জেলা নওগাঁ এর কানার মোড়ে তার মুদি দোকানে বসে মোবাইলে অনলাইনে জুয়া খেলারত অবস্থায় পায়। আসামীর মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার এপস পাওয়া যায়। যে এপস গুলোর মাধ্যমে অনলাইনে জুয়া খেলার তথ্য ও জুয়ার আর্থিক লেনদেনের তথ্য প্রমান পাওয়া যায়। পাশাপাশি আসামির অন্য লোকের একাউন্ট খোলার তথ্যা পাওয়া যায়।

মুশফিক মান্দার একটি স্থানীয় কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন। ফলশ্রুতিতে তিনি অনলাইন জুয়ায় কিশোরদেরকে সহজেই আকৃষ্ট করতে পারছেন। এ সংক্রান্ত তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে।
এবিষয়ে মান্দা থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুয়ায়ী মামলা রুজু করা হয়েছে। এ সংক্রান্তে নওগাঁ জেলার পুলিশ সুপার বলেন বর্তমান গণতান্ত্রিক সরকার অনলাইন জুয়া বন্ধে বিশেষ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন। নওগাঁ জেলা পুলিশ অনলাইন জুয়া এজেন্টদের বিরুদ্ধে ভবিষ্যতে আরো অভিযান পরিচালনা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি