মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকেঃ বাজার মূল্য পর্যবেক্ষন, মনিটরিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে খুলনা মহানগরীর খালিশপুর ও সোনাডাঙায় অভিযান পরিচালনা করে ০২টি প্রতিষ্ঠানকে ৬০,০০০ (ষাট হাজার) টাকা অর্থদন্ড করেছে, র্যাব-৬, সিপিএসসি এর যৌথ ভ্রাম্যমাণ আদালত। অদ্য ০৩ মার্চ ২০২৬ ইং তারিখ আনুমানিক ১০.১৫ ঘটিকা হতে ১৩.১০ ঘটিকা পর্যন্ত খুলনা মহানগরীর খালিশপুর এবং
সোনাডাঙ্গা থানা এলাকায় বাজার মূল্য পর্যবেক্ষন, মনিটরিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে অভিযান পরিচালনা করে র্যাব-৬, সিপিএসসি এর ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ডে সেভেন ইউনিক সুপার সপ, ১৮/ ডি,কে ডি.এডি এভিনিউ, নিউ মাকের্ট, খুলনায় অভিযান পরিচালনা কালে-
১. Shampoo (Pentene)-02 pice ২. Face Wash (Mawa earth- 02,
৩. Toilet soap(Panley)-02,
৪. Tooth Paste (Clogeup)-02, ৫. লিপিস্টিক (Maybelline)-02, ৬. নেইলপলিস (Beauti4me) 02 cs মালামাল জব্দ করা হয় এবং নুজাহান ফুড প্রোডাক্টস বিএসটিআইর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত লাচ্ছা সেমাই উৎপাদন ও বিএসটিআইর মানচিহ্ন ব্যবহার ও মিথ্যা তথ্য প্রদান করায় *র্যাবের মোবাইল কোর্টের মাধ্যমে ০২ (দুই) টি প্রতিষ্ঠানকে ৬০,০০০ (ষাট হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন।
উক্ত অভিযানে র্যাবের সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদ্দুজামান আরিফ সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা উপস্থিত ছিলেন। মেজর মোঃ নাজমুল ইসলাম, উপ-অধিনায়ক, র্যাব-৬, সিপিএসসি জানান, বাজার মূল্য পর্যবেক্ষন, মনিটরিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে র্যাবের এই অভিযান অব্যাহত রাখবে।