1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ‘ফ্যামিলি কার্ড’ পেলে স্বস্তি ফিরবে নিম্ন আয়ের মানুষের মাঝে কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁ মান্দায় জমে উঠছে ঈদ বাজার না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৩ Time View

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলর ভুলতায় বসবাসকারী ও গার্মেন্টস কর্মী সালমা হত্যা মামলার আসামী, নারীলোভী ভন্ড প্রতারক মফিদুল ইসলামকে(৫৮) ও নীলা ইসলাম(৩২) নামের এক মহিলাসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল ৪মার্চ বুধবার সোনারগাঁ থানার মদনপুরের ইষ্ট টাউন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

তাদেরকে নারী ও শিশু নির্যাতন আইনে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, সোনারগাঁ উপজেলার বিষ্ণাদী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে রূপগঞ্জের ভুলতায় বসবাস করে বিভিন্ন স্থানে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। সে বিভিন্ন নারীদের সঙ্গে একাধিক পরকীয়া করে আসছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও হত্যাসহ রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। ২০০৬ সালের ২৮ফেব্রুয়ারি মফিদুল ইসলাম বিয়ের প্রলোভনের বিরোধকে কেন্দ্র করে মাদারীপুর জেলার চরফকিরা গ্রামের খালেক মিয়ার মেয়ে রূপগঞ্জের সিনহা গার্মেন্টস কর্মী সালমা আক্তারকে(২৭) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে।

পুলিশ তার মরদেহ তারাবো পৌরসভার পদ্মা টেক্সটাইলের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করে। রূপগঞ্জ থানার মামলা নম্বর-২(৩)২০০৬। মফিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা রয়েছে । মামলা নম্বর-৩৮(২)২০২৬।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, নারীলোভী ভন্ড প্রতারক ও একাধিক মামলার আসামী মফিদুল ইসলাম ও সোনারগাঁ থানার ভট্টপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে নীলা ইসলামকে(৩২) গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি