1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়া উপজেলা স্কাউটস'র দিনব্যাপী ওরিয়েন্টেশন - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‎বন্দরে গ্যাসের সঙ্কট নিরসনের উদ্যোগ লামায় ‘ফ্যামিলি কার্ড’ পেলে স্বস্তি ফিরবে নিম্ন আয়ের মানুষের মাঝে কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁ মান্দায় জমে উঠছে ঈদ বাজার না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৯ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা স্কাউটস এর পক্ষ থেকে ১ দিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০৪ মার্চ) সকাল ১০টায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি কাউছার হামিদ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটার মোঃ মনিরুজ্জামান, এলটি, আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চল এবং স্কাউটার মোঃ আঃ ছত্তার এলটি সহযোজিত সদস্য বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চল। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্কাউটস সম্পাদক মো.ফখরুল ইসলাম, কমিশনার আবুল বাসার খান এএলটি, কোষাধ্যক্ষ নূরুল হক, সহ সভাপতি মা মা নৈ এএলটি, মিজানুর রহমান এএলটি, সহকারী কমিশনার মোয়াজ্জেম হোসেন, শাহিদা পারভীন, সংযোজিত সদস্য নজরুল ইসলাম, পিএস এওয়ার্ড প্রাপ্ত স্কাউটার হিজবুল্লাহ ও ঐশি এবং উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ৫০ জন প্রশিক্ষণার্থী শিক্ষকগন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থী শিক্ষকদের সার্টিফিকেট প্রদান করা হয়।

বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার স্কাউটার মোঃ মনিরুজ্জামান বলেন, আজ এই ৫০ জন প্রশিক্ষণার্থী শিক্ষক এই কোর্স সম্পন্ন করে আগামীতে ৫ দিন ব্যাপী বেসিক কোর্স করার যোগ্যতা অর্জন করেছেন। তিনি আরও বলেন, খুব শীঘ্রই বরিশাল আঞ্চলিক স্কাউট’স এর আয়োজনে তাদের বেসিক কোর্স করানো হবে।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি কাউছার হামিদ বলেন, স্কাউটিং একটি স্বেচ্ছাসেবী এবং সম্মানজনক কাজ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্কাউটিং এর কার্যক্রম গতিশীল করে উপজেলার স্কাউট উন্নয়নে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি