1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
‎বন্দরে গ্যাসের সঙ্কট নিরসনের উদ্যোগ - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

‎বন্দরে গ্যাসের সঙ্কট নিরসনের উদ্যোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৬ Time View

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাসিকের তিনটি ওয়ার্ড সহ মদনপুর এলাকায় গ্যাস সংকট নিরসনের উদ্যোগ নেয়া হয়েছে। নবনির্বাচিত নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের নির্দেশে তার ছেলে সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, গোলাম নবী মুরাদ, হান্নান সরকারের উদ্যোগে গ্যাস সংকটে কাঙ্ক্ষিত পাইপ আনা হয়েছে।

‎১ মার্চ রোববার রাতে বন্দর ত্রিবেনী পুলে গ্যাস সংকট নিরসনের তিতাস গ্যাসে পাইপ পাঠিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ১২ মার্চের মধ্যে নাসিকের ১৯, ২০, ২১ ওয়ার্ড ও বন্দর উপজেলার মহনপুর এলাকা পর্যন্ত গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছে সাবেক কাউন্সিলর হান্নান সরকার।

‎২০২৩ সালের জুলাইয়ের পর থেকে বন্দর এলাকা গ্যাসে সংকট সৃষ্টি হয়। বৃষ্টি পানি ও ড্রেনের পানি গ্যাসের পাইপে সংযুক্ত হওয়ায় গ্যাসের বদলে পানি বের হয় মেইন লাইন থেকে। প্রায় ১ বছর আন্দোলনের পর ২০২৪ সালের ৫ নভেম্বর এলাকাবাসরী তোপের মুখে পড়ে অবশেষে বন্দরে বহুল কাঙ্খিত গ্যাস সংকট নিরসনের উদ্যোগ নেয় তিতাস কর্তৃপক্ষ।

‎সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ, ইসলামপুর, ২০নং ওয়ার্ডের মাহমুদনগর, বেপারীপাড়া, দড়ি সোনাকান্দা, সোনাকান্দা, ২১নং ওয়ার্ডের ত্রিবেণী ব্রীজ ও সোনাকান্দা এলাকার বেশ কয়েকটি স্থানে সংস্কার কাজ শুরু করা হয়। তিতাসের প্রকৌশলী শাহিনের সার্বিক তত্ত্বাবধানে সুপার ভাইজার সাইদুর রহমান ও মো. মাসুমের নেতৃত্বে ঠিকাদার মাহাবুব আলম এ কাজ তদারকি করছেন।

‎পরবর্তিতে ২০২৫ সালের জুন থেকে আবারো বন্দর তিনটি ওয়ার্ডে গ্যাস সংকট সৃষ্টি হয়। যার কারণে প্রতিনিয়ত নারীদের চরম ভোগান্তিতে ছিলো সাধারণ মানুষ। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি ওয়ার্ডের ভোটাররা নির্বাচনের প্রার্থীদের কাছে গ্যাস ও সুপেয় পানি ব্যবস্থা দাবি জানায়। এতে বিএনপি প্রার্থী আবুল কালামের পক্ষে তার ছেলে আবুল কাউসার ও সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ তিতাস গ্যাস ও নাসিকের বিভিন্ন দাবি দাওয়া ও মেরামতের উদ্যোগ নেয়া হয়। যার প্রতিফলনে ১ মার্চ তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাসের মেইন লাইনটি সংস্কারে নতুন পাইপ পাঠায়। এতে উদ্যোক্তদের সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি