1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নওগাঁয় চোর সন্দেহে গণপিটুনি নিহত ১ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

নওগাঁয় চোর সন্দেহে গণপিটুনি নিহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৫ Time View

এম আর পলাশ,বিশেষ প্রতিনিধি : নওগাঁর মান্দায় সুপারি চোর সন্দেহে গণধোলাইয়ের শিকার হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নের প্রসাদপুর এলাকায় অবস্থিত প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও আহসান হাবিব শিশু পরিবার চত্বরে একটি আমগাছের নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রফিকুল ইসলাম উপজেলার মান্দা সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত জেহের আলীর ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে এলাকাবাসী তাকে সুপারি চোর সন্দেহে আটক করে মারধর করে। একপর্যায়ে গণপিটুনির শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও আহসান হাবিব শিশু পরিবারের পরিচালক আলহাজ মাওলানা মাসুদুর রহমানের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ কে এম মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি