মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, খুলনা মহানগরীর বৌ বাজার এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর রানা শেখ হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম আসামি ও একাধিক মামলার অস্ত্রধারী সন্ত্রাসী আজমাইন মোল্যাকে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধী দের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৪/০৩/২৬ ইং তারিখ, রাত ২১:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন গৌরিপুর ইউনিয়নের মাটিভাংগা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ০৭/০১/২৬ ইং তারিখে খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন জান্দিপুর বৌ বাজার এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর রানা শেখকে (৩৪) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম পলাতক আসামি মোঃ আজমাইন মোল্যা (৩৫),* পিতা: মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা, সাং: জব্দীপুর, থানা: খান জাহান আলী, জেলা: খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির পিসি পিআর বিশ্লেষণে জানা যায়, কেএমপি’র খান জাহান আলী ও খালিশপুর থানায় আসামির বিরুদ্ধে অস্ত্র আইন ও হত্যা মামলা সহ মোট চারটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।