1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়... এবিএম মোশাররফ হোসেন এমপি - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি পটিয়ায় মহিলা দলের ইফতার মাহফিল ও আন্তর্জাতিক নারী দিবস পালন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব

সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২২ Time View
মোয়াজ্জেম হোসেন, প্রতিনিধি (কলাপাড়া)পটুয়াখালী। ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালি) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়।আর সেই মহান দায়িত্ব আপনারা ভোটের মাধ্যমে আমাকে দিয়েছেন। আপনাদের পরামর্শ এবং সহযোগীতা পেলে ইনশাআল্লাহ কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলার সকল সমস্যার সমাধান করতে পারব। শনিবার বিকেলে ঢাকা ইস্কাটন পুলিশ কনভেনশন হলে ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতির আয়োজনে, পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন কে সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, আমার সংসদীয় এলাকায় ব্যাপক তরমুজ চাষ হয়। বিগত সময়ে এই তরমুজ চাষি এবং ক্রেতাদের জিম্মি করে করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিত চাঁদাবাজ চক্র। আমি এলাকায় স্পষ্ট বলে এসেছি কেউ চাঁদা দাবি করলে গাছের সাথে বেঁধে রাখবেন। মাদক নির্মূলে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্পষ্ট বলে এসেছি। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে। ইনশাআল্লাহ আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতা পেলে পটুয়াখালী ৪ আসনকে একটি চাঁদাবাজ, মাদক মুক্ত এবং দূর্ণীতি মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে পারব। সমিতির সভাপতি ড. ফেরদৌস আলম’র সভাপতিত্বে
মহিবুল্লাহ মুহিব এবং রোকনুজ্জামান পান্নুর সঞ্চালনায় ইফতার পুর্ব আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক, অতিরিক্ত ডিআইজি মোঃ জাহাঙ্গীর আলম সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ঢাকায় অবস্থানরত কলাপাড়া উপজেলার ৫ শতাধিক বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।  ইফতার পূর্ব প্রধান অতিথিকে সন্মাননা ক্রেস্ট এবং ফুলেল শুভেচছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সমিতির বিভিন্ন কার্যক্রম ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ১৯৮৩ সালে সমিতিটি নিবন্ধিত হলেও ঢাকায় সমিতির নিজস্ব কোনো স্থায়ী অফিস নেই। এ জন্য তিনি সমিতির সামর্থ্যবান সদস্য, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের কাছে একটি স্থায়ী অফিস নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন এমপি’র কাছে কলাপাড়াবাসীর পক্ষ থেকে কলাপাড়া উপজেলাকে জেলায় উন্নীত করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি