1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় হিন্দু স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য - শিক্ষা তথ্য
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গলাচিপায় হিন্দু স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন : মির্জা ফখরুল গলাচিপায় গণহত্যা এবং স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা আসহায়দের ভিজিএফ স্লিপ” এটি কি সত্যিই প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছাচ্ছে? যশোর সিদ্ধিপাশায় অভিযান চালিয়ে ১২ টি ককটেলসহ এক জনকে আটক করেছে র‍্যাব-৬

গলাচিপায় হিন্দু স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩২ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় তিষা দেবনাথ নামের এক হিন্দু স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিষাকে অপহরণের অভিযোগ উঠেছে একই এলাকার ইফতি হাওলাদারের (২২) বিরুদ্ধে। গত ৭ মার্চ অপহরণের এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিষা দেবনাথের বাবা শিপলু চন্দ্র দেবনাথ বাদী হয়ে ইফতি হাওলাদারকে প্রধান আসামী করে চারজনের নাম উল্লেখ করে আরো ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি ৮ মার্চ রবিবার এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। তবে এ ঘটনায় অপহৃত তিষা এখন পর্যন্ত উদ্ধার হয়নি বলে জানিয়েছেন মামলাটির তদন্ত কর্মকর্তা গলাচিপা থানার
এসআই শ্রী সুমন চন্দ্র মজুমদার। মামলার অভিযোগে বলা হয়, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাড়ডাকুয়া গ্রামের শিপলু দেবনাথের মেয়ে তিষা দেবনাথ পাড় ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

তিষাকে অপহরণের অভিযোগ উঠেছে একই এলাকার মো. ফারুক হাওলাদারের ছেলে ইফতি হাওলাদার বিরুদ্ধে। ইফতি তিষাকে পথে ঘাটে একা পেলে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় তিষাকে প্রেমের প্রস্তাব দিলে তাতে রাজি না হওয়ায় অপহরণের পায়তারা করে আসছিল ইফতি। ঘটনার দিন ৭ মার্চ শনিবার সন্ধ্যায় পাশের বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় পাকা রাস্তার উপর পৌঁছামাত্র ইফতিসহ ৪-৫ জন মিলে জোরপূর্বক তিষার মুখ চেপে ধরে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে তিষার বাবা শিপলু দেবনাথ ইফতির বাবা ফারুক হাওলাদারের কাছে তৃষাকে ফেরত চায়। এসময় ইফতির বাবা ফারুক তিষাকে ফেরত দেই দিচ্ছি বলে কালক্ষেপন করেন। পরে এ ঘটনায় তিষার বাবা শিপলু দেবনাথ বাদী হয়ে গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ইফতিকে প্রধান
আসামী করা হয়।

অন্যান্য আসামীরা হলেন একই এলাকার মো. ফারুক হাওলাদার (৫৪), মো. মামুন হাওলাদার (২৬), জয় দেবনাথ (১৯)সহ অজ্ঞাত আরো ৩ জন। অপহৃত তিষার বাবা শিপলু চন্দ্র দেবনাথ বলেন, আমার মেয়ে নবম শ্রেণিতে পড়ে। আমার মেয়ে তিষাকে মুসলমান সম্প্রদায়ের ফারুক হাওলাদারের ছেলে ইফতি জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। আমার মেয়েকে ফেরত চাই। এ ঘটনায় অভিযুক্ত ইফতির বাবা ফারুক হাওলাদারের ০১৭২৯৭৮৫৯৪৮ মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রী সুমন চন্দ্র মজুমদার বলেন, মামলাটি এজাহার হওয়ার পর থেকেই আমরা তদন্ত করে অপহৃত তিষাকে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে আমরা আইন শৃঙ্খলার অন্যান্য সংস্থার কাছে সহায়তার জন্য চিঠিও দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি