শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ফাউন্ডেশনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো: শামছুল হক আকন্দ। সংগঠনের চেয়ারম্যান আশরাফুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা নুরুল আমিন, ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম আনজু, ধূরুয়া ডিএস দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, সাংবাদিক হান্নান আল আজাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো: শামছুল হক আকন্দ বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং সমাজসেবামূলক কাজে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন অঙ্গীকারবদ্ধ। এই ধরনের আয়োজন আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে।” আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম। দোয়া শেষে ফাউন্ডেশনের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ইফতারে অংশ নেন।