1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
র‍্যাব-৬ গোপালগঞ্জ কাশিয়ানী এলাকায় অভিযান চালিয়ে ১৩৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত র‍্যাব-৬ গোপালগঞ্জ কাশিয়ানী এলাকায় অভিযান চালিয়ে ১৩৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা

র‍্যাব-৬ গোপালগঞ্জ কাশিয়ানী এলাকায় অভিযান চালিয়ে ১৩৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৪ Time View

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, গোপালগঞ্জের কাশিয়ানী থানায় র্যাবের অভিযানে ১৩৩ বোতল ফেনসিডিল সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে* অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি সদর, ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ১৪/০৩/২০২৬ তারিখ, রাত ০৩:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন শংকর পাশা এলাকার মধুমতী সেতুর টোল প্লাজা এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১৩৩ (একশত তেত্রিশ) বোতল ফেনসিডিলসহ আসামী ১। মোঃ রায়হান হোসেন, ২। মোসাঃ ময়না (৬০), ৩। মোসাঃ মমতাজ বেগম নামক ০৩ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে ১৩৩ (একশত তেত্রিশ) বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিদেরকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জনাব এসএম রেজাউল হক, ক্যাম্প কমান্ডার, সিপিপি সদর (ভাটিয়াপাড়া ক্যাম্প) র্যাব-৬ খুলনা জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি