বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন যুবরাজ সুপার মার্কেটে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল, সিনিয়র সহ-সভাপতি শরীফ হাসান চিশতী, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন, সহ যুগ্ম সম্পাদক মমতাজ, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন ডালিম, হাবিব প্রধান, প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, কার্যকরি সদস্য শামীম, সোহেল, সুরুজ হক।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার লতিফ রানা, সাংবাদিক ইমন, কিবরিয়া, আবুল বাশার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করেন বন্দর ১নং খেয়াঘাট গাউসুল আজম জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আবু সুফিয়ান আল কাদেরী।