1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৫ Time View

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাংলাবাজারস্থ জামায়াত কার্যালয়ে শহীদ পরিবারের মাঝে এসব উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী- ২(বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক। প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ একটি নতুন দিকনির্দেশনা পেয়েছে। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মহান আল্লাহর কাছে শহীদদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন। তিনি আরও বলেন, আমরা আমীরে জামায়াতের নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জুলাই শহীদদের উপহার প্রদান করছি। অতীতের মতো তাদের পাশে থাকার চেষ্টা করছি।

ইনশাআল্লাহ আমরা তাদের সাথে ভবিষ্যতেও থাকবো। জুলাই সনদ দ্রুত জাতীয় সংসদে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ড.শফিকুল ইসলাম মাসুদ বলেন, অন্যথায় ছাত্র-জনতা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে। কেননা এই ছাত্রজনতা জুলাইয়ের পরীক্ষীত যোদ্ধা।  এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আতিক নজরুল, জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, শিবির সভাপতি লিমন হোসাইন, মাওলানা শিবলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, শহীদ ইমরান জোমাদ্দার, আমিনুল ইসলাম আমিন, আশিকুর ইসলাম বিজয়, আখতারুজ্জামান নাইম, জাহাঙ্গীর মৃধা ও মেহেদী হাসান নবীন তালুকদারসহ সাতটি শহীদ পরিবারের মাঝে প্রত্যেককে ৭ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি