1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৬ Time View

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড বাহুলী এলাকায় বি. চৌধুরী ফাউন্ডেশন উদ্যাগে (১৯ মার্চ বৃহস্পতিবার)  তারেক রহমান রাজনীতি গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব ও বাহুলি  ৭ নম্বর ওয়ার্ডে সদ্ভাব্য কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ মুছার ব্যাবস্তাপনায় শতাধিক  গরীব অসহায় হতদরিদ্রর মাঝে  চাল ও খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়েছে। এছাড়াও বি চৌধুরী ফাউন্ডেশনের উদ্যােগে এলাকাবাসীকে নিয়ে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা খতমে কুরআন দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন তারেক রহমান রাজনীতি গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মুহাম্মদ মুছা। 

 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ  কাজী সমিতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান  কাজী সোলাইমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির পটিয়ার সমন্বয়কারী বিএনপি নেতা জাফরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন হযরত শাহচান্দ আউলিয়া ওরশ  কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম,  বিশেষ অতিথি ছিলেন তারেক রহমান রাজনীতি গবেষণা কেন্দ্র পটিয়া উপজেলার আহবায়ক সাজেদা ইয়াসমিন রেখা, বিশেষ বক্তা ছিলেন সমাজ সেবক তৈয়বুর  রহমান,আমন্ত্রিত অতিথি ছিলেন  চন্দনাইশ উপজেলা রাজনীতি গবেষণা কেন্দ্র  সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ,

ব্যাবসায়ী মোরশেদুল আলম,ওমান প্রবাসী মুহাম্মদ শাহজাহান, যুবদল নেতা নজরুল ইসলাম  সহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ  এসময়  উপস্থিত ছিলেন।  সভাপতির বক্তব্যে মুহাম্মদ মুছা বলেন, সমাজে অবহেলিত, পিছিয়ে পড়া হতদরিদ্র শ্রমজীবি  মানুষের বিপদ- আপদে  পাশে থাকার চেষ্টা করছি, যাতে  ঈদ আনন্দ উদযাপন সহ ভবিষ্যতে  এলাকার উন্নয়ন,  সমস্যা সমাধান সহ   সুখে- দুঃখে পাশে থাকব ইনশাল্লাহ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি