1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১২ Time View

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন জনসম্পৃক্ত জননেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট চান। ঈদের দিন সকাল থেকেই তিনি এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা আদান-প্রদান করেন। ​শুভেচ্ছা বিনিময়কালে অ্যাডভোকেট চান বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমার প্রত্যাশা। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ্।” ​এ সময় তিনি এলাকার মুরুব্বিদের দোয়া নেন এবং তরুণদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন।

শুভেচ্ছা বিনিময়কালে তাঁর সঙ্গে অংশ অংশ নেন নান্দাইল উপজেলা জামায়াতের আমির কাজী শামছুদ্দিন, ভারপ্রাপ্ত সেক্রেটারি হাবিবুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, ছাত্রশিবিরের সাবেক ময়মনসিংহ জেলা সভাপতি মাহবুব আকন্দ, ময়মনসিংহ জেলার বর্তমান শিবির সভাপতি শফিকুল ইসলাম হামিম, নান্দাইল উপজেলা যুব বিভাগের সভাপতি আরিফ খান, এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সাধারণ মানুষ তাঁদের প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান। ​এর আগে তিনি স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি