1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২ Time View

বন্দর প্রতিনিধি; একদিকে প্রশাসন অন্যদিকে পঞ্চায়েত কমিটির তোপের মুখে পরে অন্ধকার জগৎ থেকে আলোর জগৎতে ফিরে আসার অঙ্গীকার করেছে সারোয়ার (২৫) নামে এক মাদক কারবারি। সোমবার (২৩ মার্চ) বিকেল ৫টায় স্থানীয় পঞ্চায়েত কমিটিকে সাথে নিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ী থানায় এসে মাদক ব্যবসা করবে না বলে আত্মসমর্পণ করে মুচলেকা দেন। আত্মসমাপণকারী মাদক ব্যবসায়ী সারোয়ার বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে। জানা গেছে, বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ীদের অত্যাচারে চরম ভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী। মাদক বিক্রি বেড়ে যাওয়ার কারনে উল্লেখিত ওয়ার্ডের সোনাকান্দা, দড়ি সোনাকান্দা, মাহামুদনগর, বেপারীপাড়াসহ এর আশেপাশের এলাকাগুলোতে অহরহ ঘটছে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা। এতে করে জানমালের চরম ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ জনগন।

আত্মসমার্পণকারী মাদক ব্যবসায়ী সারোয়ার বলেন, আমার কারনে আজ আমার পরিবার বিপদগামী। আমি আমার পরিবার এবং আমার ভবিষ্যতের কথা চিন্তা করে অন্ধকার জগৎ থেকে আলোর জগৎতে ফিরে আসার জন্য থানায় এসে সেচ্ছায় আত্মসমর্পণ করেছি। আপনারা আমাকে ক্ষমা করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সুযোগ করে দিবেন। এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, মাদক হল সমাজের একটি ব্যাধি। সমাজ ও পরিবার ধ্বংশের জন্য একজন মাদক ব্যবসায়ী ও একজন মাদক সেবী যথেষ্ট। মাদক দমনে পুলিশের একাপক্ষে সম্ভব নয়। তাই মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতকে এগিয়ে আসতে হবে। মুচলেকা প্রদান করার সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি সভাপতি ও নাসিক ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব শাহেন শাহ আহাম্মেদ, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী পিতা দেলোয়ার হোসেন দেলুসহ সোনাকান্দা পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি