1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গলাচিপায় পেট্রোল কিনতে লাগবে গাড়ির কাগজ গলাচিপায় পেট্রল-অকটেন সংকট মহান স্বাধীনতা দিবসে আইউব আলী ফাহিমের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা বিজ্ঞপ্তি : সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৫ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৮টায় গলাচিপা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান।

পরে গলাচিপা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, উপজেলা গণঅধিকার পরিষদ, গলাচিপা প্রেসক্লাব, গলাচিপা পৌরসভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্ফস্তবক অর্পণ শেষে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে দোয়া মোনাজাত শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর প্রমুখ।

এর আগে ওই দিন প্রত্যুষে গলাচিপা থানা প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ও বাণিজ্যিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, সকাল সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, সকাল ১০টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ ছাড়াও সেখানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি