বাবু মির্জা: সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বৃহস্পতিবার সকালে থানা যুবদলের কার্যালয়ে এনায়েতপুর থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলামের সভাপতিত্বে ও এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মুনজুর রহমান মুঞ্জ শিকদারের সঞ্চালয়না বক্তব্য রাখেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্নসাধারণ সম্পাদক আঃখালেক,পল্লিচিকিৎসক সাইদুল ইসলাম,থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা,থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এম.এ কাশেম,থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল,থানা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হাসান,তাঁতীদলের সভাপতি আনসার আলী বেপারি, থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ,যুগ্নআহ্বায়ক হাসমত আলী হাসু,স্হল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্নআহ্বায়ক জাকির হোসেন,সদিয়াচাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুলেব মোল্লা প্রমুখ।