1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন - শিক্ষা তথ্য
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস ২০২৬খ্রিঃ উপলক্ষে বীর শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক: বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনের চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গলাচিপায় পেট্রোল কিনতে লাগবে গাড়ির কাগজ গলাচিপায় পেট্রল-অকটেন সংকট

কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন(প্রতিবন্ধী)দের মধ্যে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। মহান স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার(২৬ মার্চ) দুপুর ১২ টার দিকে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনের সমাজ সেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে এ চেয়ার বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী -৪ আসনের জাতীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) মো.ইয়াসিন সাদিক, কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন শিকদার,প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহম্মেদ টিপু, মহিপুর থানা বিএনপি’র সভাপতি মোঃ জলিল হাওলাদার প্রমুখ ।
হুইল চেয়ার প্রাপ্তরা হলো মো.আক্কাস আলী, মো.কোরবান, আবদুল হামিদ ও আবদুল্লাহ শরীফ।
প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, এই সকল মানুষগুলো আমাদের সম্পদ। এদেরকে সঠিক ভাবে কাজে লাগাতে পারলে এরা নিজ, পরিবার এবং দেশের জন্য অনেক কিছু করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এ মহতি কাজের জন্য সমাজসেবা অধিদপ্তর কে ধন্যবাদ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি