মোঃ হাফিজুল ইসলাম শান্ত স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ১১ নং চর কাজল ইউনিয়নের ঈদ পরবর্তী ২৬ শে মার্চ বৃহস্পতিবার মাগরিব নামাজ বাদ চর কাজল পুরান বাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চর কাজল ইউনিয়ন প্রধান অফিস কার্যালয় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চর কাজল ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ইসমাইল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব ইস্তিয়াক আহম্মেদ রুমি দফাদারের সঞ্চালনায়
চরকাজল পুরান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আবু ইউসুফ এর দোয়া ও মোনাজাত পরিচালনায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে গলাচিপা উপজেলা বিএনপির আলী আহাম্মেদ আকন, চর শিবা সাংগঠনিক ইউনিয়নের গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ সোবাহান গাজী। চর শিবা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রব হাওলাদার, সদস্য সচিব ডাক্তার মোশাররফ হাওলাদার সহ চরকাজল ইউনিয়ন ও চর শিবা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দরা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় ২৬ শে মার্চ এই দিনের কথা স্মরণ করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি বক্তারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও আপোসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করার মধ্য দিয়েই এই উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়।